চীফ রিপোর্টার: ময়মনসিংহের গোয়েন্দা শাখার প্রধান শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
গত ২১/০৫/১৯ ইং তারিখ এস.আই আকরাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন কাচারী জিরো পয়েন্ট হতে উক্ত তারিখ ২১.০০ ঘটিকার সময় ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফ (২২) পিতা মৃত-আকবর আলী ও মাতা-সুরুফা খাতুন এবং মোঃ আশাদুল (২২) পিতা; আবুল হোসেন ও মাতা; জোবেদা খাতুন।
আটককৃতদের আবাসস্থল ভালুকা থানাধীন জামিরদিয়া ডুবালিয়াপাড়া ।
এছাড়া পৃথক আরেক অভিযানে ২২/০৫/১৯ ইং তারিখ একই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২/৫/১৯ ইং তারিখ ১০.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন কালিবাড়ী এলাকা হতে ৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী অমিত দাস ওরফে প্রীতম (২৫) পিতা; সূর্য্য মহন দাস ও মাতা; শিপ্রা রানী দাস । তার বাড়ী ৫নং চরকালীবাড়ী এলাকায়।
অপর এক অভিযানে, এস.আই মোঃ আজিজুল হক সংগীয় অফিসার ফোর্সসহ ২২/৫/১৯ ইং তারিখ ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন বীররামপুর হতে উক্ত তারিখ ১০.০৫ ঘটিকার সময় ১৩ (তের) গ্রাম হেরোইন সহ মাদক ব্যসায়ী মোঃ ইমরান হোসেন (১৯) পিতা; মোঃ মনোয়ার হোসেন ও মাতা; মোঃ মাহমুদা খাতুন, মোঃ শামীম (২৫) পিতা; মোঃ ছাত্তার ও মাতা; ছুফিয়া খাতুন, মোঃ রাকিব মিয়া (২২) পিতা; মোঃ বাদল মিয়া ও মাতা; রওশনারা।
জেরা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

