চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইন সহ ২ জন আটক।
জেলা গোয়েন্দা শাখার প্রেস ব্রিয়িংয়ে জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ০৭/০৫/১৯ ইং তারিখ এস.আই মোঃ আজিজুল হক সংগীয় ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফুলবাড়ীয়া থানাধীন পলাশীতলী এলাকা হতে ২১.২০ ঘটিকার সময় ৫৭ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী(৫১) ও মোঃ রানা মিয়া (২৭) কে আটক করে।
আটককৃতদের বাড়ী ফুলবাড়ীয়া পৌরসভার ০৭ নং ওয়ার্ড এলাকায় । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

