একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ডিবির ধারাবাহিক সফল অভিযান অব্যাহত।
ডিবির প্রেস ব্রিফিং এ জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নির্দেশে ০৭/০৫/১৯ ইং তারিখে ত্রিশাল থানাধীন বিষ্ণুপুর এলাকা হতে ১৩.১৫ ঘটিকার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম শফি (৩০), বাবুল মিয়া (৩৫), দুজনকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার বরাত দিয়ে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

