ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জ উপজেলাধীন মুহম্মদিয়া শরীফ (সুন্নতি মসজিদ) বৈরাটী’তে গত ০১.০৩.২০১৯ ইয়াওমুল জুমআ (শুক্রবার) নামাজের পর ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক তুখোর ছাত্রলীগনেতা আলহাজ্ব শাহরিয়ার মোহাম্মদ রাহাত খানের জন্ম দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শাহরিয়ার মোহাম্মদ রাহাত খানের নেক হায়াত বৃদ্ধি ও দেশের উন্নতির জন্য দোয়া করেন শাহ সুফি হযরত মাওলানা মুহম্মদ রিয়াজুল হক।
প্রধান অতিথি ছিলেন মুহম্মদিয়া শরীফ এর প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ, বিশেষ অতিথি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, হযরত মাওলানা মুহম্মদ আহসান উল্লাহ রেজভী, মুহম্মদ আকরাম উল্লাহ, সাংবাদিক মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ মোক্তাদুল হোসাইন, মুহম্মদ আলতাব হোসেন, মুহম্মদ লোকমান হেকিম, মুহম্মদ আবু ছাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তিনি সাদা মনের একজন প্রিয় জেলা যুবলীগ নেতা। জেলার দলীয় নেতাকর্মী সকলেই রাহাত ভাই নামে সম্ভোধন বলে ডাকে।

