সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ অঙ্গনে এই প্রথম সাংবাদিকদের সম্মানে শহরের অনুভব কমিউনিটি সেন্টারে গতকাল ২৯ মে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল হক খোকা‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম বাপ্পী চৌধুরী, সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, অতিরিক্ত সাধারন সম্পাদক স্বাধীন চৌধুরী, যুগ্ন-সাধারন সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীন সাংবাদিক মো: আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো: মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক মো: নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করায় জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, শ্রম বিষয়ক সম্পাদক এডঃ আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকতহ উসমান লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ময়মনসিংহে এই প্রথম একটি রাজনৈতিক দল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতি বছর সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে সমাজের প্রথিকৃৎ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে এটি একটি মহতি উদ্যোগ। মেয়র সেজন্য জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও যাতে সাংবাদিকদের সম্মানা দিতে পারি সেই চেষ্টা করব। তিনি সাংবাদিকদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল হক খোকা বলেন, আওয়ামী লীগের মত একটি বৃহৎ দল ময়মনসিংহে সাংবাদিকদের সম্মান জানিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। তিনি বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। তিনি আরো বলেন, এমন কর্মসুচী আগামীতেও অব্যাহত রাখবে।
বক্তব্য শেষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডঃ আবু বকর সিদ্দিক দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

