একাত্তর বাংলাঃ বর্তমান প্রধানমন্ত্রী শেখহাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছেন। তাই, মাদকের গডফাদার বা গডমাদার থেকে শুরু করে মাদকব্যবসায়ী, মাদক সেবনকারী, জুয়াড়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, নাশকতাকারী ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
যে কোন মুল্যে এদের চিরতরে নির্মুল করা হবে।
এরই, ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা পুুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ওসি শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নেত্বতে (ডিবি) পুলিশের প্রত্যেক সদস্য দিন রাত মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।
এতে করে ময়ময়সিংহ বাসী সফলতা পেয়েছেন। অনেক মাদকব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছেন। আবার কেউ কেউ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে নিহত হয়েছেন। অনেকে জেলহাজতে রয়েছেন।
তারই ধারাবাহিকতায় গত ইং ২৩/০২/১৯ তারিখ শনিবার এসআই আক্রাম হোসেন, এসআই আব্দুল জলিল, এএসআই সুজন চন্দ্র্র সাহা সংগীয় ফোর্সসহ ভালুকা ও পাগলা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ভালুকা থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা হইতে ৮০ টি নেশাজাতীয় ক্যান বিয়ার সহ মাদক ব্যবসায়ী চঞ্চল মিয়া (১৯), সাং-চররাঘবপু, কাতোয়ালী, এ/পি সাং-কুমারপাড়া জামিরদিয়া মাষ্টারবাড়ী, (কামরুল এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ এবং পাগলা থানাধীন গয়েশপুর সাকিনস্থ তালুকদার ফিলিং ষ্টেশনের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান (৪০), সাং-মশাখালী, থানা-পাগলা, মোছাঃ মৌসুমী (৩০), থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
ওসি বলেন, মাদকব্যবসায়ী, সেবনকারী, জুয়াড়ী, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গীবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

