একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী।
জানা যায়, ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মোড় থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত-কালু মিয়া’র ছেলে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল আমিন (৩৫) ও আলী আহমদের মেয়ে মাদক ব্যবসায়ী কুলচুমা আক্তার (১৮)-কে গ্রেফতার করা হয়।

