একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় ফোর্স ও এসআই(নি) মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জানা যায়, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৬ টা ২০ মিনিটে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ত্রিশাল থানাধীন ঠাকুরবাড়ী মোড় থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সমর আলী এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ জাকির (৩১) ও এমদাদুল হক এর স্ত্রী মোছাঃ শেফালী খাতুন (৪০)-কে গ্রেফতার করেন।
অপর অভিযানে, এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটে গৌরীপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে গৌরীপুর থানাধীন কলতাপাড়া থেকে ২ কেজি গাঁজাসহ মৃত ইয়াকুব আলী এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন(৩৫)-কে গ্রেফতার করেন।

