স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে পাইপগান কার্তুজ হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ও সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শহরের কাচিঝুৃলি এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আসাদুল্লা ওরফে অপু, আকুয়া জুবিলী কোয়াটারের তুষার আহম্মেদ ও পুর্বধলার রমজান আলী। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, এসআই আক্রাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে শহরের তিনকোন পুকুরপাড় এলাকা থেকে ০১টি পাইপগান, ০২টি কার্তুজ ও ৫০ গ্রাম হেরোইনসহ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল্লা ওরফে অপুকে গ্রেফতার করেঅপর অভিযানে এসআই আব্দুল জলিল রবিবার রাতে শহরের গাঙ্গিনারপাড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী তুষার সরকার ও রমজান মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসাদুল্লা ওরফে অপুর বিরুদ্ধে দ্রুত বিচার মামলা সহ ১০ টি মামলা রয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

