ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার আয়োজনে ৩৩ নং ওয়ার্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (বুধবার) বিকালে নগরীর ৩৩ নং ওয়ার্ড শম্ভুগঞ্জে এই সভা হয়। সভায় ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মনিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, মাদকমুক্ত অঞ্চল গড়ে তোলাসহ সকল ধরনের অপরাধ নির্মুল ও চুরি ছিনতাইরোধ করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক হলো সকল অপরাধের মুল। একজন মাদকাসক্তের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে অশান্তি ও চুরি ছিনতাই বেড়ে যায়।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী যত বড়ই হোক তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ অপরাধীদের তথ্য দিয়ে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিট পুলিশিং সম্পর্কে মোঃ শাহ কামাল আকন্দ বলেন, ৩৩ নং ওয়ার্ডসহ নগরীর প্রতিটি ওয়ার্ড এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে পুলিশ কর্মকর্তা দায়িত্বরত আছেন। আগে কোন অভিযোগ নিয়ে আপনাদের থানায় যেতে হতো, এখন থানায় যেতে হবে না। দায়িত্বরত কর্মকর্তার কাছে বড় ধরণের অপরাধ ছাড়া আপনাদের অভিযোগ করবেন। যদি মিমাংসাযোগ্য হয় তাহলে স্থানীয় গন্যমান্যদের সাথে নিয়ে বসে আলাপ-আলোচনা মাধ্যমে ঘটনাস্থলে মিমাংসা করে দিবেন। এতে জনহয়রানী ও মামলা কমে আসার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা কিংবা জিডি করতে কোন টাকার প্রয়োজন হয় না। কেউ কোন ধরনের অর্থনৈতিক সুবিধা দাবি করলে কোতোয়ালি মডেল থানার সরকারী নম্বরে ফোন করে অথবা আমাকে জানানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান