সুমন ভৌমিকঃ শেখ গোলাম মোস্তফা রুবেল একজন সাদাসিধে, মিষ্টিভাষী মানুষ। তিনি দীর্ঘদিন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থায় সুনামের সহিত চাকরী করেছেন। ত্রিশাল থানাও এসআই হিসাবে সুনামের সহিত চাকরী করেন।
বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। আর সেই সুনামের জন্যই ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম ইন্সপেক্টর শেখ গোলাম মোস্তফা রুবেলকে ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে নিয়োগ দেন।
শেখ গোলাম মোস্তফা রুবেল ত্রিশাল থানায় নিয়োগ পেয়েই বিশেষ পুরস্কারে ভূষিত হলেন। ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম ত্রিশালে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় শেখ গোলাম মোস্তফা রুবেল এর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

