মোছাঃ জেসমিন আরা চৌধুরী বগুড়া জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গৌরব অর্জন করেছেন

Date:

রাশেদ সরকারঃ প্রথম পর্যায়ে গত ১৯ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন মোছাঃ জেসমিন আরা চৌধুরী।

দ্বিতীয় পর্যায়ে ২১ শে সেপ্টেম্বর বগুড়া জেলার সকল উপজেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে থেকে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।
মোছাঃ জেসমিন আরা চৌধুরী বগুড়া জেলার শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়ন এর ধনকুন্ডী গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এলাকার সুনামধন্য ব্যক্তি তার পিতা নুরুল ইসলাম সরকার (জোসনা) এবং মাতা রাজিয়া সরকার গৃহিনী।

দুই ভাই বোনের মধ্যে তিনিই জ্যৈষ্ঠ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। সীমাবাড়ী এসআর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার প্রয়োজনে এমএড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বগুড়া সদরে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মোছাঃ জেসমিন আরা চৌধুরী’র এই দুর্লভ অর্জনে তার একমাত্র ভ্রাতা মোঃ রাশেদুল ইসলাম সরকার বলেন, আমার বড় বোনের এই দুর্লভ অর্জনে আমরা গর্বিত, সম্মানিত ও আনন্দিত। আমার বড় বোন যেন ভবিষ্যৎ-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এই আশা রাখি।

মোছাঃ জেসমিন আরা চৌধুরী’র ভ্রাতা মোঃ রাশেদুল ইসলাম সরকার তার পরিবারের পক্ষ থেকে বোনের সাফল্য কামনায় মহান রাব্বুল আলামিন ও সকলের কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান