মোংলা বন্দরে যুক্ত হয়েছে দুটি টাগবোট

Date:

মোংলা বন্দরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এম.টি নীল কমল ও এম.টি জয়মনি নামের দুটি টাগবোট যুক্ত করা হয়েছে। বন্দরে আগত বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কাজে দেবে এই টাগবোট দুটি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বন্দর ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টাগবোট দুটি উদ্বোধন করেন।

এসময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামানসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানা যায়, এই নিয়ে বন্দরে টাগবোট যুক্ত হওয়ায় সংখ্যা দাড়ালো ৬টি। নতুন টাগবোট দুটিতে ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে যা বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট। আগের টাগবোটগুলোতে সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড পুল। হংকংয়ের চিও লি শিপইয়ার্ডে নির্মিত টাগবোট দুটি ১৭৪ কোটি টাকায় খরচে ক্রয় করা হয়েছে। গত ৩০ জানুয়ারি টাগবোট দুটি চিও লি শিপইয়ার্ড থেকে ছেড়ে এসে ১৪ ফেব্রুয়ারি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ‘নতুন টাগবোট দুটি বন্দরে আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়াতে কাজ করবে। যার ফলে বন্দরের সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং আরও সহজ হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান