মেট্রো ট্রেন শনিবার থেকে চলবে ৮ মিনিট পর পর

Date:

যাত্রীদের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে মেট্রো ট্রেন যাতায়াতের সময় পিক আওয়ারে ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক।

রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে বৃহস্পতিবার দুপুরে মেট্রো রেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।

এমএ এন সিদ্দিক বলেন, ‘আগে প্রতিদিন ১৫২টি ট্রেন চলতো। যাত্রীদের চাহিদা পূরণে তা বাড়ানো হয়েছে। এখন চলবে ১৭৮টি ট্রেন। মেট্রো ট্রেনের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে।

‘বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফ-পিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য।’

তিনি বলেন, বর্তমান মেট্রো ট্রেন প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কিছুদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। সে উপলক্ষে আমরা নতুন কিছু ঘোষণা দেবো। কারণ তখন অফিস টাইম চেঞ্জ হয়ে যাবে।’

এম এ এন ছিদ্দিক বলেন, ‘নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত তিনটি ট্রেন চলবে। এটা স্পেশাল অফ-পিক। এরপর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে।

‘এরপর বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১১ মিনিট পর্যন্ত অফ-পিক আওয়ারে আগের মতোই ১২ মিনিট সময় থাকবে। আবার বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে।’

মতিঝিল থেকে উত্তরা অংশের সময় সম্পর্কে তিনি বলেন, ‘মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটি ট্রেন চলবে। এরপর সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত অফ-পিক আওয়ার৷ আবার বিকেল ৩টা ৫২ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান