ইদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর চলাচল নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে মেট্রোরেলের ট্রিপ। আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল। আর এজন্য বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ১৬ রমজান মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। বর্তমানে দিনে ১৮৪ বার ট্রেন চলে। আর রমজান উপলক্ষে নতুন শিডিউলে চলবে ১৯৪ বার। তবে, পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষ।

