মুজিবনগর দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

মুজিবনগর দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ার গণমাধ্যম কর্মী।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলাম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের কিছুদিনের মাধ্যমে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলেন, যা আমাদের মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। যার মাধ্যমে আমাদের চলমান মুক্তিযুদ্ধ একটি অনন্য মাত্রায় পৌঁছায়।

 

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধাগণ এখানে আছেন, তাদের এই দিবস উপলক্ষে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আপনারা জানেন এই দিবসটি আমাদের মুক্তিযোদ্ধার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল।

 

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, ১০ এপ্রিল সরকার গঠন এবং ১৭ এপ্রিল সরকার শপথ গ্রহণের পদক্ষেপটি ছিল তৎকালীন চলমান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার বার্তা। কারণ পাকিস্তানি সরকার তখন মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী

গোষ্ঠী হিসাবে বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করার পর বিশ্বের কাছে একটি দেশ হিসেবে স্বীকৃতির যোগ্যতা লাভ করে।

আলোচনা সভায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির বলেন, মুজিবনগরের সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি লাভের জন্য মুজিবনগর গঠন ছিল অন্যতম পদক্ষেপ। যা আমাদের মুক্তিযুদ্ধের গতিকে আরো ত্বরান্বিত করেছে।

সভায় মুক্তিযোদ্ধাগণ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এ দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

Previous article
Next article
বকশীগ‌ঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম‌তিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতি‌নি‌ধি। জামালপু‌রের বকশীগ‌ঞ্জে পানিতে ডুবে জু‌লিয়া (৬ ) না‌মের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এ‌প্রিল) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারি গ্রামের নূর আলমের মেয়ে। জানা গেছে, বুধবার দুপুরে শিশু জু‌লিয়া খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জু‌লিয়া‌কে মৃত ঘোষণা করেন। এ বিষ‌য়ে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান