মুক্তিযোদ্ধাদের নামে সকল রাস্তার নামকরণ করা হবে : আ.ক.ম মোজাম্মেল হক

Date:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নামে সকল রাস্তার নামকরণ করা হবে।
আজ শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘এ পর্যন্ত দেশের নামহীন সকল রাস্তা, সেতু ও কালভার্টের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তবে বিভিন্ন রাস্তার নাম কোন কোন মুক্তিযোদ্ধার নামে করা যায় সে বিষয়ে প্রথমিক সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদেরই গ্রহণ করতে হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের অধিকাংশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। জমি পাওয়া সাপেক্ষে অবশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির নির্মাণ কাজও দ্রুত সম্পন্ন করা হবে।
মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর তৈরি করা হবে, যাতে কবর দেখেই সকলে বুঝতে পারেন এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সহজে চিহ্নিত করার সুবিধার্থে ডিজিটাল পরিচয় পত্র দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে।
মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেয়া করা হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার জন্য সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাবনার জেলা প্রশাসক কবির আহমেদের সভাপতিত্বে সভায় স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী খান, ঈশ্বরদী পৌর মেয়র নুরুজ্জামান বিশ্বাস, বেড়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জহুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি এবং দাপ্তরিক কাজ অধিকতর সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট তিনতলা আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান