মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদকের মায়ের সংবাদ সম্মেলন

Date:

নেত্রকোনা প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আকঞ্জিসহ ৩০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম রীনা আকঞ্জিসহ ভূক্তভোগী পরিবার বর্গ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পরিবার বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার ছেলে ছাত্র জীবন থেকে সুস্থ ধারার রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত। সে সব সময় দলীয় নেতাকর্মীদের পাশে দাড়ানোর পাশাপাশি মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায় ও দাতব্য প্রতিষ্ঠানে সাধ্য মতো দান কয়রাত করে এ বয়সেই যতেষ্ট সুনাম কুড়িয়েছে।

এ বছর দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়। চলতি অর্থ বছরে দূর্গাপুর ১ ও ২ নং বালু মহাল ইজারা নেন অঞ্জন কুমার সরকার লিটন ও আলাল সর্দার। তারা আমার ছেলেকে উক্ত বালু মহালে শেয়ার হোল্ডার হওয়ার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার ছেলে তার ৫ জন ব্যবসায়ী পাটনারকে সাথে নিয়ে ১ কোটি টাকা দিয়ে বালু মহালে শেয়ার হয়। বালু মহলে শেয়ার হওয়ার পর আড়াই মাসে ৩ কোটি টাকার উপরে গরমিল দেখা দেয়ায় এ ব্যাপারে স্থানীয় মেয়রের সাথে কথা বলতে চাইলে তিনি বালু মহালের ইজারার টাকা নিয়ে কোন কথা বলতে রাজি হননি। আমার ছেলে তার ব্যবসায়িক পাটনারদের নিয়ে বিগত আড়াই মাসের হিসাব জানান জন্য গত ১ জুলাই রাত ১১টার দিকে তেরীবাজারস্থ রয়েলিটি অফিসে গিয়ে হিসাব দেখতে চাইলে তারা হিসাব দেখাতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে উত্যপ্ত বাক বিতন্ডা হয়। পরে আমার ছেলে তার লোকজন নিয়ে চলে আসে।

এ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলের রাজনৈতিক ভাবমূর্তি বিনষ্ট করার জন্য লিটন গংরা তারা নিজেরাই অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে আমার ছেলেসহ ৩০ জন দলীয় নেতাকর্মীর নামে অফিস ভাংচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ আনয়ন করে মিথ্যা মামলা দায়ের করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যদি আমার ছেলে অফিস ভাংচুর, গুলি বর্ষণ ও টাকা পয়সা লুটপাট করে থাকে তাহলে অফিসের ৮টি সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজ কোথায়? তা দেখানোর দাবী জানান। সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এ সময় মিথ্যা মামলার অন্যান্য আসামীদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩