একাত্তর বাংলাঃ মিডিয়াতে ক্যারিয়ার শুরু করতে সকলের ভিন্ন ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। হোক সে নায়ক, অথবা নায়িকা। চড়াই উৎরাই বিভিন্ন বাঁধা পেরিয়ে একটা পর্যায়ে এসে তারা মিডিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করে। তবে বাজে অভিজ্ঞতার স্বীকার হতে হয় বেশিরভাগ ক্ষেত্রে নায়িকাদের।
তেমনই এক অভিজ্ঞতার কথা বললেন বলিউড নায়িকা রাধিকা আপ্তে। তিনি বলেন, সবে ক্যারিয়ার শুরু, তামিল সিনেমায় যখন প্রথম অভিনয় করতে গিয়েছি। তখন এক বাজে অভিজ্ঞতা আমার সামনে আসে।
সেই সময় এক জনপ্রিয় অভিনেতা আমার সঙ্গে অশ্লীল ব্যবহার শুরু করে। শুটিং চলাকালীন বারবার তিনি আমার ঘনিষ্ঠ হতে চাইছিলেন। শুধু তাই নয়, বিনা অনুমতিতে ওই অভিনেতা আমার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করে। অনুমতি ছাড়াই তিনি বার বার আমাকে স্পর্শ করতে থাকেন।
উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে এক থাপ্পড় দিয়ে দেয়। আর সেই চড় খেয়ে রীতিমত অপ্রস্তুত হয়ে যান। শুটিংয়ের প্রথম দিনই ওই ধরনের ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়। সম্প্রতি একটি টক শো-তে এসে এসব বলেন রাধিকা আপতে।
তবে তিনি জানান, অভদ্রতার জন্য সেদিনের চড় দেয়া, আমার জন্য ভুল ছিলনা। ভবিষ্যতে অন্য কেউ, মেয়েদের সঙ্গে এমন ব্যবহার না করে, আর করলেও দ্বিতীয়বার কী হবে তা ভেবে, এই কাজটি করে উচিত করেছি বলে মনে করছি।

