আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ক্রীড়ায় মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়। স্বাস্থ্য ভাল থাকলে শিক্ষার্থীরা পড়াশুনায়ও সঠিক ভাবে মনোনিবেশ করতে পারে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেয়া উচিৎ।
তাই প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকে অত্যন্ত গুরুত দিয়ে পৃষ্ঠপোষকতা করছেন। যাতে আমাদের দেশের সকল ছেলে-মেয়েরা ক্রীড়া জগতে প্রবেশ করে সাফল্য অর্জন করতে পারে।
শিক্ষার্থীদের পড়াশুনায় মাননোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু আমাদের দেশের শত্রু উন্নয়ন অগ্রগতি যারা চায়না তরা আগামীদিনের ভবিষ্যতকে ধংস করে দিতে মাদকের অনুপ্রবেশ ঘটিয়েছে।
যার মাধ্যমে যুবসমাজকে মাদকাশক্তকরে আগামী প্রজন্মকে বিপদগামী করে দেয়ার হীন ষড়যন্ত্র এটা সববাইবে উপলব্ধি করতে হবে। মাদক সেবনকারীরা নিজেরা যেমন ক্ষাতিগ্রস্থ হয় তেমনি তাদের পরিবার, সমাজ এবং জতি ক্ষতিগ্রস্থ হয়। এটাকে বর্জন, প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে আর এ দায়িত্ব তরুন সমাজ এবং শিক্ষার্থীদের।
আজ শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ জোবায়দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্বনাথ সাহা, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মোঃ লিয়াকত আলি তালুকদার প্রমুথ বক্তব্য রাখেন।
বিকেলে নলছিটি উপজেলার নাছলমহন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।

