একাত্তর বাংলাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রম আগামী ১২ এপ্রিল বিকাল শুরু হচ্ছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে,এল এল বি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ১২ এপ্রিল বিকাল ৪ টা থেকে শুরু হবে। আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)
-এ থেকে জানা যাবে। ভর্তি কার্যক্রমের পর ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

