মালির মধ্যাঞ্চলীয় এক গ্রামে ভয়ংকর হামলায় নিহত প্রায় ১শ, নিখোঁজ ১৯

Date:

মালির মধ্যাঞ্চলীয় একটি গ্রামে রাতের অন্ধকারে চালানো ভয়ংকর হামলায় প্রায় একশ লোক নিহত হয়েছে এবং এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। বিশৃঙ্খলাপূর্ণ এ অঞ্চলে এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়।

খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে কেউ এ হত্যাযজ্ঞের দায়িত্ব স্বীকার করেনি। ওই গ্রামের দোগন সম্প্রদায়ের লোকজন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। জাতিগত সংঘাতকে কেন্দ্র করে এ অঞ্চলে প্রায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় শত শত লোক প্রাণ হারায়।

দোগন সম্প্রদায়ের একটি গ্রুপের হামলায় ফুলানি জাতির প্রায় ১৬০ সদস্য নিহত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এ হামলা চালানো হলো।

মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা সুইজারল্যান্ড থেকে সরকারি টেলিভিশন ওআরটিএম’কে বলেন, ‘এই দেশে প্রতিশোধমূলক হামলা আর চলতে দেয়া হবে না।’ সেখানে তিনি বলেন, এ ভয়াবহ ঘটনায় তিনি তার সরকারি সফর সংক্ষিপ্ত করেছেন।

তিনি দেশকে টিকে থাকার সুযোগ দিতে মালির জনগণকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। কৌনদৌ জেলার স্থানীয় কর্মকর্তারা এএফপি’কে ৯৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এ হামলার ঘটনায় এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে বলেও তারা জানান।

প্রায় ৫০ জনের একটি গ্রুপ মোটরসাইকেলে করে এসে গ্রামটিতে এ হামলা চালায়। তারা সকলে সশস্ত্র ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান