মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১ জন র‌্যাবের হাতে আটক

Date:

ভোরের কন্ঠঃ মাদারীপুরে তপন বাড়ৈ (২২) নামে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যকে করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

রোববার (৭ এপ্রিল) মাদারীপুরের কালকিনি উপজেলার খলিসাডুবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো তপন।

ফেসবুকে ভুয়া আইডি ও একাধিক পেইজ খুলে সেখানে সে প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে তপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

এ সময় র‌্যাবের সদস্যরা কৌশলে তাকে আটক করে। পরে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছউদ্দিন বলেন, আটক তপন এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপন তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা শেষে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই চক্রের সাথে জড়িত বাতিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান