মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে সাইদুর রহমান (৪০) নামে ট্রাক চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ট্রাকের সহকারী এনামুল হক (১৮)। সোমবার সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের ভাই ভাই ব্রিকসে ইট পোড়ানোর জন্য ট্রাকটি কয়লা বহন করে নিয়ে যাচ্ছিলো। গত রাতে বৃষ্টি হওয়ায় ওই ইট ভাটায় যাওয়ার কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। কয়লাবাহী ট্রাকটি ইট ভাটার কাছাকাছি এসে পৌছালে হঠাৎ উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাইদুর রহমান নিহত হয় ও আহত হয় ট্রাকের সহকারী এনামুল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ট্রাক চালক সাইদুর রহমানের বাড়ী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে, আহত সহকারী এনামুলের হকের বাড়ি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামে। নিহতের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে তারা এসে পৌছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান