স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১৪৭ বোতল মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মদের মুল্য দুই লাখ কুড়ি হাজার টাকা। সোমবার ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রোববার রাত ৯টার দিকে খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া মাঠের একটি মেহগনি বাগান থেকে মালিকবিহীন ভারতীয় ১৪৭ মদ উদ্ধার করে। তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

