কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ শাখার উদ্যোগে নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার গবেষনা ও পাঠাগার উপ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাবেক সভাপতি সুলতানা রাজিয়া। বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড. প্রতিভা শীল ও সাবেক কমিশনার হাসিনা হায়দার চামেলী।
উক্ত প্রশিক্ষণে অর্ধ শতাধিক মহিলা অংশ নেয়।

