মহিলা আওয়ামী লীগ রাজনীতিতে ঐতিহ্যধারা বজায় রেখে চলেছে-নুরুন্নাহার

Date:

সুমন ভৌমিকঃ বর্ণাঢ্য র‌্যালী , কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

২৭ ফেব্রুযারি বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে শিববাড়িস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উৎসবঘন পরিবেশে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা রশিদ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিমা খাতুন সিদ্দিকা জেসমিন।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম শামসুর নাহার পারভিন, নাহিদ ইকবাল, নুরজাহান নিতু, জিনাত রেহেনা, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদা রহমান পলি, আসমা আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, সদস্য হোসনে আরা প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালি তার বক্তব্যে বলেন, মহিলা আওয়ামী লীগ রাজনীতিতে ঐতিহ্যধারা বজায় রেখে চলেছে। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রীর নেতৃত্ব হচ্ছে সেই ঐতিহ্য। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে মহিলা আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববর্ষের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

মহিলা আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। এছাড়াও জেলা মহিলা আওয়ামী বর্ণাঢ্য র‌্যালী বের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান