ময়ূরাক্ষী সিনেমার পরিচালককে পেটালেন ববি

Date:

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হচ্ছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’। এর মধ্যে ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবিটি ফ্লপ হওয়ায় পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয়। যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। একপর্যায়ে পরিচালক রশিদ পলাশকে বেদম পিটিয়েছেন ববি। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এ ছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা। যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলে পরিচালককে বেদম পেটান ওই নায়িকা। সিনেমাসংশ্লিষ্টরা জানিয়েছেন, চিত্রনায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন। এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে পলাশ ও ববির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা। তবে ঘটনার সত্যতা শিকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন, ‘কী নিয়ে তর্ক-বিতর্ক ও রাগারাগি হয়েছে, ঠিক আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি আমাকে জানিয়েছিল। পলাশ বলছে, তার সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা। যোগ করে তিনি আরও বলেন, ‘আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ, পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম। তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব।’ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য রাশিদ পলাশ। সমিতির উপণ্ডমহাসচিব কাবিরুল ইসলাম রানার (অপূর্ব রানা) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানি না। এরকম ঘটনা যদি সত্যিই ঘটে থাকে এবং পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ জানায় তাহলে বিষয়টি সাংগঠনিক ভাবে দেখা হবে।’ ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তূরী চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান