ময়মনসিংহ-৮ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আঃ আউয়াল সেলিম

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসন। ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৮ আসন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ৯২৭। যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৪৬১ জন, মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪৬৩ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ৩ জন।

স্বাধীনতা পরবর্তী ১১টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ চারবার, জাতীয় পার্টি চারবার ও বিএনপি তিনবার জয়লাভ করে। এ হিসেবে তিনটি দলের প্রার্থীরাই আসনটিকে নিজ দলের ঘাঁটি বলে মনে করেন। কিন্তু বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচন করায় দু’বারই এ আসনটি থেকে জয়লাভ করে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে এবার আওয়ামী লীগের প্রার্থীরা এ আসনে জোটবদ্ধ নির্বাচন হলেও ছাড়তে নারাজ। আওয়ামী লীগের প্রার্থী কর্মী-সমর্থকরা এবার নৌকা প্রতীকের মনোনয়ন চায় এ আসনে। তাদের দাবি-আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকা উন্নয়ন বঞ্চিত হয়েছে। তবে বিগত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা চায় দল যাকে মনোনয়ন দেবে যে সব সময় মাঠে থেকে কর্মীদের খোঁজ-খবর রাখেন এবং বিপদে পাশে দাঁড়ান তাকেই আমরা ভোট দেবো।

এদিকে এই গুরুত্বপূর্ণ এই আসনটির জন্য জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ এমপি’র আস্থাভাজন আলহাজ্ব আঃ আউয়াল সেলিম। তিনি এই প্রতিবেদকের সাথে কথা বলে জানান-আমি সারাজীবন মানুষের কল্যানের জন্য রাজনীতি করে এসেছি, ভবিষ্যতেও মানুষের কল্যানে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তবে জাতীয় পার্টির বিজয় অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো।
এদিকে এই আসনটি বর্তমান এমপি ফকরুল ইমাম জাতীয় পার্টির টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি নিয়মিত এলাকায় যান না বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি এলাকায় মানুষের সুখ-দুঃখের সাথী হন না। এতে সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ কাজ করছে, যা জাতীয় পার্টির জন্য মোটেই ভালোদিক নয় বলে অনেকেই মনে করছেন ।

এসময় আব্দুল আউয়াল সেলিম বলেন, আমি যদি দলের মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারি তবে সবসময় এলাকার সাধারণ জনগনের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো এবং দলীয় ভাবমূর্তী উজ্জ্বলের জন্য সব ধরনের জনকল্যাণমুখী কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি ঈশ্বরগঞ্জবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান