প্রসাদ দাস : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন ডাাঃ কে আর ইসলাম স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় পার্টির ফুলবাড়িয়া উপজেলা ও ইউনিয়নের শাখার (রওশনপন্থী) বিপুল সংখক নেতাকর্মী নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফর্ম জমাদেন।
পরে তিনি ফুলবাড়িয়া উপজেলা জনগনের উদ্দেশ্য বলেন আমি যদি নির্বাচিত হতেপারি তবে ফুলবাড়িয়া উপজেলার উন্নয়নের জন্য কাজ করেযাবো।
তিনি ফুলবাড়িয়া উপজেলার সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
উল্লেখ্য যে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ পন্থী জাতীয় পার্টির এই নেতা ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক।