ময়মনসিংহ রেলষ্টেশনে চাঞ্চল্যকর হত্যার প্রধান আসামী ইন্সপেক্টর শহিদুল এর হাতে গ্রেফতার

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রেলযাত্রীর মূল আসামি মোহাম্মদ আলী (২৬) কে চাকুসহ ২৩ ফেব্রয়ারি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ ফ্রেবুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ ঘটিকার সময় মহুয়া কমিউটারের যাত্রী ললিত চন্দ্র পালের ছেলে গোপাল পাল (৪৬) স্ব-পরিবারে ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ রেল ষ্টেশনে অপেক্ষায় ছিলেন। এসময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেলওয়ে ষ্টেশন এর ৫ম প্লাটফর্মে গেলে ছিনতাইকারীর কবলে পরে। পরবর্তীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পরিবারের লোকজনের কাছে আসলে পরিবার ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার নিহতের স্ত্রী জবা রানী বিশ্বাস (৪৬) বাদী হয়ে এজাহার দাখিল করিলে, ময়মনসিংহ রেলওয়ে থানার মামলা নং-৪, তারিখ-২২/০২/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রেলযাত্রী নিহত হওয়ার ঘটনায় নগরে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হলে ময়মনসিংহের পুলিশ সুপার জেলা পুলিশকে গুরুত্ব দিয়ে প্রকৃত আসামীকে সনাক্ত সহ গ্রেফতারের জন্য নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন এর তত্বাবধানে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম (পিপিএম) এর চৌকষ টিম মাঠে নেমে পড়ে ঘটনার বিষয়ে বিবিধ তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং অভিযান পরিচালনা করতে থাকেন।

অভিযান পরিচালনার এক পর্যায়ে গত ২৩ ফ্রেবুয়ারি তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন খুনের ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামী বর্তমানে কোতোয়ালী মডেল থানাধীন ৫নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীতে ঝোঁপঝাড়ের ভিতর নেশা করছে। গোপন সংবাদ পেয়েই পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ৩ ঘটিকায় মূল আসামী মোহাম্মদ আলী (২৬) কে নেশা করা অবস্থায় গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গত ২১ ফ্রেবুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ ঘটিকার সময় সংঘটিত হত্যাকান্ডের ঘটনার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত হোল্ডিং চাকু ৫ নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীর মধ্যে ঝোঁপঝাড়ের ভিতর থেকে উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ধৃত আসামী আরোও জানায়, গত ২১ ফেব্রয়ারি সন্ধ্যা অনুমান ৬টা ৪৫ ঘটিকার সময় গোপাল পাল (৪৬) ট্রেন ছাড়ার পূর্বে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেলস্টেশনের ৫নং রেললাইনে দন্ডওমান বগির দক্ষিন পাশে ৬নং রেললাইন সংলগ্ন ফাঁকা স্থানে গেলে আসামী মোহাম্মদ আলী গোপালকে ঝাপটে ধরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নেওয়ার জন্য চেষ্টা চালায়। একপর্যায়ে নগদ ১৫ হাজার টাকা দিলেও মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাঁধা দেয়। এতে আসামী ক্ষিপ্ত হয়ে গোপালের বুকে হোল্ডিং চাকু দ্বারা স্ব-জোরে পাড় মেরে দ্রুত পালায়ন করে। গোপাল রক্তাক্ত গুরুতর অবস্থায় ৩নং প্লাটফর্মে চলে আসে। তখন প্লাটফর্মে থাকা লোকজন, তার স্ত্রী ও রেলওয়ে পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান