একাত্তর বাংলা রিপোর্ট :
ময়মমনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি এর অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ ৫ মাদকাসক্ত ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানাজায় এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর কে.বি. ইসমাইল রোড বুড়াপীর মাজার শরীফের সামনে ফাঁকা জায়গায় হইতে গত ১৯ জানুয়ারি হেরোইন সহ ছিনতাইকারী মোঃ সুলতান মিয়া (২১), মহিবুল হোসেন মিঠু (৩২), আবু হানিফ (৩৯), নাহিদ হাসান নাঈম (২৬) ও মোঃ শান্ত (১৯)দেরকে গ্রেফতার করারেন । গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা সহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মিয়া এর বিরুদ্ধে ৯ টি মামলা, মহিবুল হোসেন মিঠু (৩২) এর বিরুদ্ধে ১টি মামলা, আবু হানিফ (৩৯) এর বিরুদ্ধে ২টি মামলা ও নাহিদ হাসান নাঈম (২৬) এর বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

