একাত্তর বাংলা রিপোর্ট : ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় জেলার ভালুকা থানাধীন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ২৯ নভেম্বর বিকাল ৪ টার দিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (২০) কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবির একটি টিম ।
গ্রেফতারকৃত পারভেজ মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘমারা গ্রামের আজগর আলীর ছেলে । সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত বলে জানাজায়। তার সঙ্গীয় অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামী পারভেজ এর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।