প্রসাদ দাস :
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছ।
কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানাজায় এসআই (নিঃ) তানভীর আহম্মেদ ছিদ্দীকী সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
জেলা স্কুল রোডস্থ দি-ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মুন্না রবি দাস ওরফে আব্দুর রহমান (৩২), জসিম (৩৮), আঃ সালাম (৩৫), হারুন (২৯) ও হাসান (২০)দেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০৪টি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন চর ভবানীপুর গোয়াইল বাড়ী মোড় হইতে হত্যা মামলার আসামী মর্জিনা খাতুন (৫০)কে গ্রেফতার করে।
এসআই (নিঃ) আজগর আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ৩৬ বাড়ী কলোনী সাকিনস্থ তারামিয়া পুলের উপর হইতে মাদক মামলার আসামী মোঃ জাকির হোসেন (৩০), মোঃ সাগর (২৬), রাব্বী মিয়া (৩২) ও সাব্বির মিয়া (৩০)দের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ)আলী আকবর সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মিজানুল হক দিপু (২৬)কে গ্রেফতার করা করে।
ইহাছাও এসআই(নিঃ)অসীম কুমার দাস, ত্রিদীপ কুমার বীর, এএসআই(নিঃ)রেজাউল করিম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক পরিচালনা করিয়া ০২টি জিআর ও ০১টি সিআর সহ মোট ০৩টি বডি তামিল করেন। তারা হলেন, মোঃ সেলিম সরকার (৫৪), মোঃ বাচ্চু মিয়া ও মোঃ মামুন শেখ (২৭)।
প্রত্যেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

