একাত্তর বাংলা রিপোর্ট :
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২১ নভেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান – পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞার নির্দেশে ময়মনসিংহ মহানগরী সহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইন শৃংখলা বজায় রাখা যে-কোনো ধরণের নাশকতা রোধ , চুরি- ছিনতাই মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে মামলার কার্যক্রম নিষ্পত্তি করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
১নং ফাঁড়ির ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর জেলা স্কুল মোড় এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম শিপু, মোঃ আতাহার আলীকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার এসআই আলী আকবরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী রোহান, রিয়াজ, নজরুল ইসলাম, মোঃ আলম, মোঃ সবুজ, আঃ রাজ্জাক ওরফে কালা মিয়া, মোঃ রাজন, মোঃ আল আমিনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই সাইদুর রহমান, টিটু সরকার এ এসআই হুমায়ুন কবির পৃথকভাবে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও পরোয়ানা ভুক্ত তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ গোলাম মোস্তফা, পারভীন আক্তার ও মোঃ আবু তাহের। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শাহ্ কামাল আকন্দ এই প্রতিবেদককে জানান আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।