একাত্তর বাংলা রিপোর্ট : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের দিক নির্দেশনায় কোতোয়ালী ও এর আওতাধীন বিভিন্ন ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে বিস্ফোরক মামলায় আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)কে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) শামছুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর কেওয়াটখালী এলাকা হতে বিশেষ ক্ষমতা মামলায় আসামী মোঃ আনোয়ার বিন আরাফাত পল্লব(৩২)কে গ্রেফতার করেন।
৩ নং পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) কামরুল হাসান নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া নগরীর নতুন বাজার পোষ্ট অফিস এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী অজয় পাল ওরফে বাপ্পা(২৮)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে সাদা পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ২০ (বিশ) পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ ওরফে জাহিদুল ইসলাম(৩২)কে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মী, নগরীর চরপাড়া এলাকা হতে নিয়মিত মামলার আসামী মোঃ এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেন।
এস আই মনিতোষ মজুমদার এবং এ এস আই সুজন চন্দ্র সাহা থানা এলাকা হতে অন্যান্য মামলায় মোট ০৩জন আসামী গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই মনিতোষ মজুমদার কর্তৃক শাহিনুল ইসলাম ফারুক (৩৫) ও মাসুম মিয়া (৪৫)দের গ্রেফতার করেন।
এএসআই সুজন চন্দ্র সাহা – সাগর (২৪)কে গ্রেফতার করেন।
এছাড়া কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসআই(নিঃ)অসীম কুমার দাস ০১টি জিআর, এ এস আই(নিঃ) ফরহাদ উদ্দিন ০১টি জিআর এবং এএসআই(নিঃ) হুমায়ুন কবির -১ ১টি সিআর সাজা বডি তামিল করা হয়। তারা হলেন, আল আমিন (২৪), মোঃ আল মামুন ও মোঃ আল আমিন।
আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরন করা হয়।

