একাত্তর বাংলা :
পুলিশ কনস্টেবল পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার সংঘবদ্ধ প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি)
জানাজায় গত ২০২২ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষিত যুবকদেরকে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজেকে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’ পরিচয় দিয়ে অজ্ঞাতনামা প্রতারক চক্রের সদস্য ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পুলিশ কনস্টেবল পদে চাকুরী প্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের সর্বমোট সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি সামনে এলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামালা দায়ের করা হয়।
গত ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন ও এসআই শেখ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে বিকাল ১৫.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সদর থানাধনীন বাড়াইভিকরা বাজার হতে প্রতারক চক্রের মূল সদস্য ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’ নামক ভুয়া পরিচয় প্রদানকারী প্রতারক মোঃ সাইফুল ইসলাম টুটুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী এ ধরণের বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তাকে বিজ্ঞ আদালতে পরেন করা হয়েছে।
এছাড়া পৃথক এক অভিযানে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালয় । ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ১০ নং মঠবাড়ী ইউনিয়নের ওলহরি বড় পুকুর গ্রামে থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৪৫) গ্রেফতার করে ও এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা রামপুর গ্রমের নুর জাহান চক্ষু হাসপাতালের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন (৩৬) নামের ১ জনকে গ্রেফতার করা হয়। পরে এদের আদালতে পেরন করা হয়

