একাত্তর বাংলা রির্পোটঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে ১ মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার ৫০ গজ পূর্বে ফুটপাত ও বাউন্ডারী সংলগ্ন সরকারী রাস্তার পাশ থেকে ৪০টি ভারতীয় মদের বোতলসহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ৪০টি ভারতীয় মদের বোতলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

