একাত্তর বাংলা রিপোর্ট :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা- ডিবিরএসআই (নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই (নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন কানারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশাল গামী পাঁকা রাস্তার উপর হইতে ১৬ ডিসেম্বর ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান সুমন (২২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দত্তপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা করে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি সূত্রে জানাজায় ।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫০০/- টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

