একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ১০ অপরাধী।
জানা যায়, এসআই অংকন সরকার সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ হেলালুল ইসলাম সুরুজ (৬৬), মোঃ মাসুদ খান (৩৫), বায়োজিদ ইমন (২০) কে স্টেশন রোড থেকে গ্রেফতার করেন, এসআই সোহেল রানা সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আকরাম হোসেন (২৬) কে আকুয়া ভাঙ্গাপুল থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই খলিলুর রহমান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ পিয়াস (২২), রিফাত আহম্মেদ নিরব (২৩), অতশী আক্তার লুবনা (২২), ঝর্ণা আক্তার আলমিনা @ দিপা (১৯) কে আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন, এসআই রাসেল ইয়ার খান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী জুয়েল লাল সরকার (৪২), জাহিদুল ইসলাম (২৫) কে আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

