মধ্যরাতে ফেসবুকে তানজিন তিশার রহস্য ঘেরা পোস্ট

Date:

গেল বছর শেষ দিকে প্রেম সংক্রান্ত ঘটনায় তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। যার মূল অনুঘটক ছিলে নাটকের জগতের আরেক অভিনেতা মুশফিক আর ফারহান।

যে দুজনের প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। তবে সেসব কাটিয়ে ফিরেছিলেন কাজে। একসঙ্গে দুজন দেশে ও দেশের বাইরে নাটকের শুটিংও করেছেন। কেটে গেছে কয়েক মাস। বলা নেই, কওয়া নেই, হঠাৎ দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী গত মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে তাঁরই অঙ্গনের একজন ‘অপরাধী’র কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিশার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। গত বুধবার সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।তবে পোস্টটি দেখা না গেলেও সেটার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন জনের কাছে।

তানজিন তিশা লিখেছেন, ‘আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তা-ই নয়, আমার সেই সাহস যেমন আছে, তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।

’ তানজিন তিশার কথায় এটা পরিষ্কার, তিনি তাঁর কোন সহকর্মী অভিনয়শিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তাঁর সম্পর্কটা ব্যক্তিগত।

নাটকসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, তানজিন তিশা তাঁর অভিনয়শিল্পী প্রেমিককে সবার সামনে ভয়ভীতি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন। এরপর তাঁদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে, তাই পোস্ট সরিয়ে নিয়েছেন। নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার শুরুটা ছিল গানের ভিডিওর মডেল হয়ে। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় এসে বেশ ব্যস্ত তারকায় পরিণত হন। টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী একাধিকবার প্রেমের সম্পর্কের কারণেও খবরের শিরোনামে এসেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে প্রেমের কথা শোনা যায় তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান