মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ মানব জাতি, মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাসের ধারায় এমন কিছু দুঃখজনক ,বেদনাদায়ক, হৃদয় গ্রাহী ঘটনা সংযোজিত হয়েছে যা অধ্যায়ন করলে মন শুধু ব্যথিত ও মর্মাহত হয়। এমনি একটি ঘটনা ২১ শে আগস্ট গ্রনেড হামলা। বাংলাদেশে এটা দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। প্রথমটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু, সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী শেখ মুজিব হত্যা।দেশের স্বাধীনতায় নেতৃত্ব দেয়া এ অঞ্চলের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে রাজধানীতে দলটির সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী আজ শুক্রবার।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান।
অল্পের জন্য বেঁচে যান হামলার প্রধান লক্ষ্যবস্তু বতর্মান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।
আর যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করল সরিষাবাড়ীর পৌর আওয়ামীলীগ।
শুক্রবার সকাল- ১০ টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। তারপর তরুণ প্রজন্মকে ভয়াল একুশে আগস্ট এর ইতিহাস সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক।
সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান মিজান এর সভাপতিত্ব ও পৌর- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু অনুষ্ঠানের পরিচালনা করেন।
সভা শেষে নিহতদের স্মরণে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে সরিষাবাড়ী স্থানীয় সংসদ সদস্য মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম,পির পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এ,কে,এম, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ( ভি,পি ), পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎ, এবং তথ্যপ্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুলসহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

