ভোরের কন্ঠঃ রংপুরে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের বীজাগার আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নগরীর দখিণগঞ্জ এলাকায় রেশম বীজাগারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় আসবাবপত্রসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। রেশম বীজাগারে আগুন লাগলেও সেখানে রেশম গুটি ছিলো না বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুর বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. সাজেদুর রহমান বলেন, এখানে পোকা পালন করা হয়। এখন পোকা নেই কিছুদিন পর আমর পোকা উঠাবো।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সামসুজ্জোহা বলেন, আমরা ধারণা করছি বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে অথবা এসি থেকে লাগতে পারে।

