ভোলার গ্যাস দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে : বাণিজ্যমন্ত্রী

Date:

একাত্তর বাংলাঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। সেই কারখানায় আমাদের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আগামীতে ভোলা হবে দেশের মধ্যে সবচে’ উন্নত একটি জেলা।

মন্ত্রী শনিবার বিকেলে শহরের বাংলা স্কুল মাঠে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলার প্রধান ২টি সমস্যা। একটি হলো নদী ভাঙ্গন ও অন্যটি যোগাযোগ ব্যবস্থা। ইতোমধ্যে সরকার নদী ভাঙন বন্ধে ব্যাপক কাজ করায় নদী এখন আর ভাঙছে না। আর ভোলার সাথে অন্যন্য জেলায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে অচিরেই ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের কাজ আরম্ভ হবে। এই সেতুটি হলে ভোলাকে আর বিচ্ছিণœ দ্বীপ বলতে পারবে না।

তোফায়েল বলেন, এই জেলায় তৈরি পোষাক শিল্প, সার-কারখানাসহ বিভিন্ন কারখানা নির্মাণে শিল্পপতিরা জমি কেনার জন্য খুঁজছেন। ইতোমধ্যে সদরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি সিরামিক কারখানার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করায় আজকে মানুষের উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চুমকী বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে সরকার অভাবনীয় সফলতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে সফলতার শীর্ষে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রয়েছেন বলেই দেশ এতো অগ্রগতির পথে এগিয়ে চলছে।

সমাবেশে আরো বক্তব্য দেন, এ্যাডভোকেট মমতাজ বেগম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান