চীফ রিপোর্টারঃ আবারো পোশাক শ্রমিক কে হত্যা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে ভালুকা উপজেলায়।
সূত্রমতে, ভালুকার রিদিশা গার্মেন্টসের পাশেই প্রকাশ্যে তানিয়া নামে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন হয়েছে।
আজ শনিবার ০৬.০৪.১৯ ইং তারিখ সকালের দিকে ভালুকার হবিরবাড়ি গ্রামে রিদিশা গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত তানিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হোসেন আলীর মেয়ে। ভালুকার আমতলিতে বোনদের সঙ্গে ভাড়া বাসায় থেকে তিনি কারখানায় চাকরি করতেন।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা শাহীন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানিয়া ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে রিদিশা ফ্যাক্টরির পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাহীন প্রকাশ্যে তাকে উপর্যুপরি ছুড়িকাঘাত করে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা শাহীনকে আটক করে পুলিশে খবর দেয়।
শাহীন নিজেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীর ছেলে বলে দাবি করছেন।
এ বিষয়ের সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার এসআই ফিরোজ সংবাদ মাধ্যমকে জানান, নিহত মেয়েটির সঙ্গে শাহীনের আগে থেকেই পরিচয় ছিল। তবে কি কারণে ঘাতক তাকে খুন করেছেন তা বলা যাচ্ছে না। সঠিক তদন্তেই বেরিয়ে আসবে হত্যার প্রকৃত রহস্য।

