ভারত থেকে  ৩০০ টন পেঁয়াজ আামদানি

Date:

দিনাজপুর জেলার হিলি স্থল বন্দর দিয়ে গত দিনে ৩০০ মেট্রিক টন পেঁয়াজপয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। ৪ দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমেছে।

২০ মার্চ বুধবার রাত ১০ টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৩০ টি ভারতীয় পণ্য বোঝায় ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর পানামা পোটের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ। তিনি বলেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ২১ জন আমদানি কারক গত এক সপ্তাহ পূর্বে এলসি খুলেছে। উভয় দেশের সরকার পর্যায়ের বাণিজ্য চুক্তির পর গতকাল বুধবার থেকে আমদানি কারকেরা এলসি খোলা পেঁয়াজ বোঝায় ট্রাক বাংলাদেশের প্রবেশ করতে শুরু করেছে। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে।

গতকাল বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩০টি ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করায় এ খবর মজুদদার ব্যবসায়ীদের নিকট পৌঁছে গেছে।

গতকাল হিলি স্থলবন্দর বিকেলে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা গত পরশু মঙ্গলবার হিলি বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যার পর দিনাজপুর শহরের বাহাদুরবাজার, চকবাজার ঘুরে দেখা গেছে দেশী পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল বুধবার রাতে বাহাদূর বাজারে আরতদার সেলিম হোসেন জানান, পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ জামদানি করায় দেশি পেঁয়াজ পাইকারি দরে খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ভারতীয় আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম এমনি কমতে শুরু করবে।

এছাড়া দিনাজপুরের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। চলন বিল এলাকার উৎপাদিত পেঁয়াজ দিনাজপুর বাজারে আসা শুরু হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক আরত দারেরা জানান, অতিরিক্ত মুনাফা লাভের আশায় ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে এখন মজুমদারেরা তাদের পেঁয়াজ বাজারে ছেড়ে দেবে। ঈদুল ফিতরের মৌসুমে পেঁয়াজের সংকট ও দাম বেশি কোন আশংকা নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান