ভাত কম দেয়ায় মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Date:

নরসিংদীর মনোহরদীতে ভাত কম দেয়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত ওই ছেলের নাম আরিফ মিয়া (৩০)। নিহত ওই নারীর নাম হাসেনারা (৫০)। তিনি উত্তরআলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফ একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সাথে খারাপ আচরণ করতো। শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে আরিফ। বিকেল সাড়ে ৪টার দিকে মাকে ভাত দিতে বলে আরিফ। এসময় রান্না ঘরে পাত্রে ভাত রেখে গোসল করতে যায় মা।

ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করে। এসময় তার মা তাকে নিজে উপার্জন করে খেতে বলেন। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে কয়েকটি আঘাত করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে ওই মায়ের মৃত্যু হয়।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহযোগীতায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান