একাত্তর বাংলাঃ মুক্তাগছা উপজেলার দাওগাঁও ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে স্থানীয় বটতলা বাজার প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মঞ্জু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক আঃ মোত্তালেব, মোঃ সাকিবুজ্জামান, শহীদুল ইসলাম প্রমুখ।

