সুন্দর প্রাচীনতম শহর খুলনাকে নিয়ে প্রকাশিত হলো “হৃদয়ে খুলনা” শিরোনামে চমৎকার বাংলা গান। গানটি Bony sk নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ভিপি শহিদ, সুর ও কন্ঠ দিয়েছেন বর্তমানের জনপ্রিয় সংগীত শিল্পী আশিকুজ্জামান বনি। গানের কম্পোজিশন করেছেন ইফতেখার লেনিন।
গানটিতে মানুষের জীবন জীবিকা, সুন্দরবন, বিখ্যাত ব্যক্তি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরদের স্মরণ কা হয়েছে।
গানের অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে কন্ঠশিল্পী আশিকুজ্জামান বনি বলেন, “সব মৌলিক গান নিজের কাছে আবেগের, ভালোবাসার তবে যখন নিজের দেশ, নিজের শহরকে নিয়ে গান করার সুযোগ আসে তখন নিজের কাছে আলাদা ভাবনা চলে আসে, একটা নাড়ির টান অনুভব হয়। এ গানটি করতে তেমন অনুভব করেছি। গানটি আমি নিজেই সুর করেছি। খুবই ভালো লাগছে গানটি প্রকাশ করতে পেরে।”
শিল্পীর বর্তমানের ব্যস্ততা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে কন্ঠশিল্পী বলেন, “আমার অনেক গান রেডি হয়ে আছে, খুব শীগ্রই প্রকাশিত হবে ইলিয়াস কবীরের লেখা আর আমার নিজের সুর করা “বাংলাদেশ” শিরোনামের দেশের গান। এই গানের কম্পোজিশন করছে ইফতেখার লেনিন। ২৬শে মার্চ সামনে রেখে প্রকাশের পরিকল্পনা আছে। পাশাপাশি টিভি চ্যানেলের অনুষ্ঠান আর কনসার্ট নিয়ে ব্যস্ততা কাটছে।

