বিনোদন প্রতিবেদক:-
আজ মুক্তি পেল এ সময়ের অন্যতম মডেল শাহিদা আফরান ফুলের মিউজিক ভিডিও বৌদি রসমালাই। কমেডি ঘরোনার এই মিউজিক ভিডিওটি দুই বাংলার শিল্পীদের নিয়ে করা হয়েছে । ফিহা মিউজিক চ্যানেলে এই ভিডিও আজ দুপুর থেকে দেখা যাচ্ছে। গানের শিরোনাম বৌদি রসমালাই। কথা ও সুর সত্য ও র্যাপ স্টার জোজো। গানটি গেয়েছেন মানসী ও সত্য। মডেল হিসেবে কাজ করেছেন শাহিদা আফরান ফুল ও তন্ময় সাবি। পরিচালক ও কোরিওগ্রাফার -গৌরব গোগো। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে ফুল বলেন, মিউজিক ভিডিওটি হাস্যরসের। ভিডিওটি করে আমার খুব ভালো লেগেছে। এটি ওপার বাংলায় দৃশ্যায়ন হয়েছে। ফুল আরো জানান, গানটি আমার মিউজিক ভিডিওর ক্যারিয়ারে সেরা কাজ। আশা রাখি দর্শকরা পছন্দ করবে। গানটির প্রযোজক এটিএম ফিরোজ মন্ডল জানান, শালিনতা বজায় রেখে ভালো কিছু করার পেছনে আমি কাজ করবো। গানটির কথা ও উপস্থাপন সুন্দর হয়েছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।

